কাকে খোঁজে মন

কাকে খোঁজে মন
................কাব্য

বাসে ট্রামে দিনে রাতে
কাকে খুঁজি!
সকালের ঘুম ভাঙা আদুরে স্পর্শে,
কাকে খুঁজি!
কাকে খুঁজি আমি বিকেলের ময়দানে,
আবছা অন্ধকারে!
একবার বলও  তুমি জানো না
শুধু একবার তুমি আমার চোখের স্বপ্নে চান করো!
কথা দিলাম তোমায় দেখবো না নগ্ন আমি,
তোমাকে জড়াবো না আমি লতার মত!
শুধু দেখবে তোমাকে আমার চোখে,
তাপরও বলতে পারবে তুমি জানো না ?
কার সম্বলে এ জীবন বাঁচে,
কাকে খোঁজে মন দিনে রাতে!
এখনও যদি না বোঝো,
তবে বলবো না কোনদিন
কাকে খোঁজে মন আর কাকে ভালোবাসে!

Comments

Popular posts from this blog

বহুদিন মৃত

-তাজমহল

সময় কাঁদছে