সময়ের চোখ

সময়ের চোখ
...........কাব্য

যদি বলি সময়ের চোখ বড় রঙিন আজ
অন্ধ ভিখারীর বাটিতে যদি ঝরে কদম ফুল!
যদি সুনামি নামে এই বুকে
তবে তোমার ক্যাকটাসে আবার অন্য ফুল!
রাস্তার চেটে যাওয়া কুকুরের  ঘ্রাণে
সোনালী খিদে ,বিষাক্ত নীল শরীর!
শরীরে পদ্মফুল ,রজনীগন্ধার গন্ধে
শুকিয়ে যাওয়া  আর শুকিয়ে গিয়ে মরি!
আবার এক আদুরে হওয়ার  দিন
চৈত্রের সূর্যের সাথে কাল বৈশাখীর ঋণ!
উড়ে যাওয়া পাতাদের বিছানায় শীত্কার
হৃদয়ে আছে তার কিছু স্বপ্ন রঙিন!
তোমায় বলি নি কখনো বোঝো শব্দগুলো
ভাঙ্গা ঘর আর সাজানো অন্তর গুলো!
অন্তরে রাখো ক্ষুদ্র এক স্থান আমার
আর বৈকুন্ঠের প্রেমে আমার চালচুলো!
যদি বলি সময়ের চোখ বড় রঙিন আজ
আর চোখে লেগে আছে বিস্তির্ন্য সমুদ্র!
আর সেই সমদ্রের বালিতে ভাঙ্গা ঝিনুক
তোমার কুড়ান শৈশবের  রৌদ্র!!

Comments

Popular posts from this blog

বহুদিন মৃত

-তাজমহল

সময় কাঁদছে