খেয়ালি জীবন

খেয়ালি জীবন
..............কাব্য

জীবনের সব অশনি সংকেত মাড়িয়ে,
এক ক্ষুদ্র হৃদয়ের আশায়
হাত গুণী,
স্বপ্নিল ভালোবাসার আশায়!
বারে বারে ভুলি তৃপ্তি মাখানো নেই,
লোভ লালসায়!
বারে বারে করি একি ভুল
লোক লজ্জায়!
সৃষ্টি নিয়মের বাইরে এক গোলক,
যার আপাদমস্তক মোড়া মিথ্যা শয্যায়!
রাম , শ্যাম ,যদু ,মধু
সবাই ছিল আর থাকবে সম্পর্কে!
করতাল বাজাবে সবাই পরে গেলে,
কাঁদবে কেউ কেউ মরে গেলে ,
কিন্তু হাসাবে না কষ্ট হলে!
একটা জীবন বাঁচো তাই
ফিরবে না সে চলে গেলে!
সব জানি সব বুঝি তবু ভুলের পাহাড়,
পাহাড়ের উপর মাটির তৈরী দেয়াল!
বড্ড নরম যে হৃদয়ের মাটি
জীবন এ হাসা কাঁদা তোর খেয়াল!

Comments

Popular posts from this blog

বহুদিন মৃত

-তাজমহল

সময় কাঁদছে